আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে
AL-USWAH ACADEMY RAJSHAHI- الأسوة إكاديمى راجشاهى -আল-উসওয়াহ্ একাডেমি রাজশাহী।
একটি অনন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
আল-উসওয়াহ্ একাডেমি, রাজশাহী ২০১৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিষ্ঠানে পাঠদান করা হয়।
এটি একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান, যেখানে বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি আল-কুরআন হিফয, আরবী ভাষা আয়ত্ব ও আমল-আখলাককে সমানভাবে গুরুত্ব দেয়া হয় ।
প্রাণবন্ত ও মনোরম পরিবেশে পাঠদান। আকর্ষনীয় প্রাঙ্গণে দীর্ঘকায় দু্ইতলা ভবন। সার্বক্ষণিক নিরাপত্তা ও নার্সিং এর ব্যবস্থা। প্রথম শ্রেণি থেকে দুই শিফটে (সকাল ও বিকাল) ক্লাস করানো হয়। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থীর পাঠদানের ব্যবস্থা রয়েছে। প্রতি শ্রেণিতে ২০ জনের বিপরীতে ২ জন শিক্ষক ও নার্সিং এর ব্যবস্থা রয়েছে। প্রতি শাখার জন্যই রয়েছে আলাদা ও পরিপাটি শ্রেণিকক্ষ। নিয়মিত সাপ্তাহিক ইসলামিক সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ কেয়ার নেয়া। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। নিয়মিত ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা। পরিচালক ও অধ্যক্ষ এর পৃথক কক্ষ রয়েছে। বিভিন্ন অংশে বিভক্ত একটি বড় অফিস আছে। শিক্ষকের জন্য রয়েছে একটি সুন্দর কক্ষ। একটি বড় পাঠাগার আছে, সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। অভিভাবকদের জন্য আলাদা কক্ষ রয়েছে। সেখানে একটি সমৃদ্ধ পাঠাগার আছে।
একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বােঝায়, আমাদের বিদ্যালয় ঠিক তাই। মনােরম পরিবেশ, জ্ঞানী-গুণী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আর নৈতিক আদর্শে পরিগঠন ও সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয়।
