ভর্তির নিয়মাবলী নিম্নে বর্ণনা করা হলো :
- * ২০২৪ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি নেয়া হচ্ছে।
* শিক্ষার্থীর ৪ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প সাইজের সদ্য তোলা রঙিন ছবি ও জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
* পিতা-মাতার ১ কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
- প্লে গ্রুপ থেকে নার্সারিঃ
ভর্তি ফরমের মূল্য ৫০০/- (পাঁচশত), ভর্তি ফি ৩০০০/- (তিন হাজার), সেশন ফি ৬,০০০/- (ছয় হাজার), ও মাসিক বেতন ৩০০০/- (তিন হাজার) টাকা; সর্বমোট ১২,৫০০/- (বারো হাজার পাঁচশত) টাকা শুধুমাত্র প্রথম মাসে অফিসে জমা দিয়ে ভর্তি হতে হবে।
- প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিঃ
ভর্তি ফরমের মূল্য ৫০০/- (পাঁচশত), ভর্তি ফি ৪০০০/- (চার হাজার), সেশন ফি ৭,০০০/- (সাত হাজার), ও মাসিক বেতন ৪০০০/- (চার হাজার) টাকা; সর্বমোট ১৫,৫০০/- (পনেরো হাজার পাঁচশত) টাকা শুধুমাত্র প্রথম মাসে অফিসে জমা দিয়ে ভর্তি হতে হবে।
- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিঃ
ভর্তি ফরমের মূল্য ৫০০/- (পাঁচশত), ভর্তি ফি ৫০০০/- (পাঁচ হাজার), সেশন ফি ৭,০০০/- (সাত হাজার), ও মাসিক বেতন ৫০০০/- (পাঁচ হাজার) টাকা; সর্বমোট ১৭,৫০০/- (সতেরো হাজার পাঁচশত) টাকা শুধুমাত্র প্রথম মাসে অফিসে জমা দিয়ে ভর্তি হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
- মাসিক বেতন প্রতি ইংরেজি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
- এ প্রতিষ্ঠানে যে সকল অভিভাবকদের দু’টি সন্তান লেখাপড়া করবে, তাদের মাসিক বেতন হতে ৩০% হারে ছাড় দেয়া হবে।
- কোন কারণে ভর্তি বাতিল করতে চাইলে প্রদেয় অর্থ ফেরত যোগ্য নয়।
- পুরাতন শিক্ষার্থীদের ভর্তি ফি হতে ১০০০/- (এক হাজার) টাকা ডিসকাউন্ট করা হবে।
